দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হামের উপসর্গ নিয়ে কক্সবাজারে আরও দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে গত ২৯ মার্চ থেকে ৪০ দিনে জেলায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজার পৌরসভার বাদশাহঘোনা এলাকার মো. ফারুকের ৫ মাস বয়সী ছেলে মিফতাহুল গত ৮ মে দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা যায়। এর আগে ৭ মে দুপুরে তাকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার আটটি হাসপাতালে মোট ১৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৮০ জন, চকরিয়ায় ১৮ জন, পেকুয়ায় ৫ জন, উখিয়ায় ১০ জন, টেকনাফে ১০ জন, কুতুবদিয়ায় ১ জন, রামুতে ৫ জন এবং মহেশখালীতে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১ হাজার ৭২৭ জন।
/অ